২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই বাসে আগুন

ইসলামী ছাত্র শিবির ও ১৮ দলীয় জোটের ডাকা হরতালে সাভারে দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে পিকেটাররা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 06:36 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, মঙ্গলবার ভোরে পিকেটাররা ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ও শিমুলতলা এলাকায় আনন্দ সুপার পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া সকাল ৭টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজার সামনে যানবাহন ভাংচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করে কয়েকজন পিকেটার।

এ সময় শিবিরকর্মী ও পক্ষাঘাত পুর্নবাসন কেন্দ্রের (সিআরপি) ফিজিওথেরাপিস্ট নাজমুস সাকিবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুই বোতল পেট্রোল উদ্ধার করা হয়। পুলিশের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যায়।

পরে সাকিবের দেয়া তথ্যমতে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ছাত্রাবাস থেকে এমবিবিএস শেষ বর্ষের ছাত্র মো মোজাক্কির (২২), বাকী বিল্লাহ (২২) ও আহমেদ আলীকে (১৯) গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে পেট্রোল, লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার মাতুব্বর।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রাবাসে তল্লাশির সময় আরও ৬ জন পালিয়ে যায়। তারাও এনাম মেডিকেল কলেজ ও সিআরপির শিক্ষার্থী।