২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি পরীক্ষার পক্ষে অধ্যক্ষরা

মেডিকেল ও ডেন্টালে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছেন প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ অধ্যক্ষরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 07:12 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবিএম আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার পক্ষে অধ্যক্ষদের সিদ্ধান্তপত্র তিনি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান নেওয়া হবে।”

তিনি আরো বলেন, গত সপ্তাহে তারা মেডিকেল ও ডেন্টাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে অধিকাংশ অধ্যক্ষ ছাত্র ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়েই নেওয়া হবে।

সোমবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। এদিনই মেডিকেল ও ডেন্টালে উচ্চ শিক্ষায় ভর্তির ক্ষেত্রে কর্তৃপক্ষের সর্বশেষ সিদ্ধান্ত জানালেন তিনি।

গত বছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা না নেওয়া সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে পরে ওই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হয় সরকারকে।