বগুড়ায় শিবির-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া
শিবিরের ডাকা হরতালের আগের দিন বগুড়ায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ছুঁড়েছে রাবার বুলেট।
একই সময়ে শেরপুর রোডের বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে শিবিরের একটি মিছিল বের হয়। এ সময় পর পর ৮-১০টি ককটেল বিস্ফোরন ঘটে।
মিছিলটি কানছগাড়ী পৌছলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম রাবার বুলেট ছোড়ার কথা স্বীকার করেছেন।
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের সভাপতি দেলওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
ইসলামী ছাত্রশিবিরের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলও।
