২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে ৪৬ পরীক্ষার্থী

গাজীপুরের কাশিমপুরে কারাগারে থেকে এবারের এইচএসসি ও অলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৪৬ জন বন্দি।

আবুল হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সোমবার থেকে পরীক্ষায় অংশ নেয়া এসব শিক্ষার্থীরা সম্প্রতি আইনশৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

কারা কর্মকর্তরা জানান, কারা বিধি অনুয়ায়ী তারা কারাগারের মাধ্যমে শিক্ষা বোর্ডে আবেদন করলে বোর্ড মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করে।

বন্দিরা কারাগারের অভ্যন্তরে সংশ্লিষ্ট বোর্ডের অধীনেই পরীক্ষা দেবেন বলে জানান কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর উপ-কারাধ্যক্ষ মুশফিকুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্ট-১ থেকে দুইজন এইচএসসি পরীক্ষায় ও ১২ জন আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন।

কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ জানান, দুজন এইচএসসি ও ১৩ জন আলিম পরীক্ষার্থী রয়েছেন ওই কারাগারে।

অন্যদিকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে দুজনএইচএসসি ও ১৫ জন আলিম পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে জানান কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাক।

সোমবার সারা দেশের ২ হাজার ২৮৮ কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল/বিএম (বিজনেজ ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।