২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটেও রুমি স্কোয়াডের অনশন

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ঢাকার মতো সিলেটেও রুমি স্কোয়াড গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:46 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রুমি স্কোয়াড সিলেটের সদস্যরা বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশন করেন।

অনশনে অংশ নেন সদস্য সৌমেন রায়, সাকিন-উল আলম ইভান, রুহুল রাব্বি, মুহিবুল হাসান অভি, জেনুন্নাহার জ্যোতি, সুব্রত দেব, জলধি রায়, আহমেদ হোসাইন, সৌরভ দেব, দীপঙ্কর দাশগুপ্ত ও মারুফ অমিত।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও এই অনশনে একাত্মতা জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।