২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমায় স্কুলছাত্রী আহতের প্রতিবাদে মানববন্ধন

বিরোধী দলের হরতালে চট্টগ্রামে  হাতবোমার বিস্ফোরণে স্কুলছাত্রী আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

স্কুল শিক্ষার্থীদের সংগঠন জাগরণের উদ্যোগে শনিবার বন্দরনগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ মানববন্ধন হয়।

গত বৃহস্পতিবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালে নগরীর মোমিম রোডে জামায়াত-শিবির কর্মীদের ছোড়া হাতবোমার বিস্ফোরণে অপর্ণাচরণ স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী অন্তু বড়–য়া আহত হন।

মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ হাতবোমার বিস্ফোরণে  আহত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দেশের শান্তি শৃঙ্খলা ও মানুষের জীবনের নিরাপত্তা বজায় রাখতে সরকার ও বিরোধী দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সাংস্কৃতিক ইউনিয়ন শিক্ষার্থীদের এ কর্মসূচিতে  সংহতি প্রকাশ করে।

সমাবেশে জাগরণের নেতা নুসরাত জাহান দীনা, সাংস্কৃতিক ইউনিয়নের কর্মী সাথী দেব, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সহ-সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব প্রমুখ বক্তব্য দেন।