২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন চালুর দাবিতে অবস্থান কর্মসূচি

বন্ধ হয়ে যাওয়া দুটি ট্রেন পুনরায় চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে গাইবান্ধা নাগরিক পরিষদ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:36 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শনিবার গাইবান্ধা রেলস্টেশন চত্বরে এ অবস্থান কর্মসুচিতে বক্তব্য দেন নাগরিক পরিষদের আহ্বায়ক ড. সিরাজুল ইসলাম বাবু, আলমগীর কবীর বাদল, সুজন প্রসাদ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

গত চারমাস ধরে লালমনিরহাট থেকে গাইবান্ধা হয়ে সান্তাহারগামী ৪৮২ ডাউন লোকাল ও বোনারপাড়া থেকে গাইবান্ধা হয়ে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ।

ট্রেনদুটি বন্ধ করে দেয়ায় গাইবান্ধাবাসীর যাতায়াতে দূর্ভোগের সঙ্গে সঙ্গে অর্থনীতিতেও ব্যাপক প্রভাব পড়ছে বলে মানববন্ধনে দাবি করা হয়।

বক্তারা জনদুর্ভোগ লাঘব এবং গাইবান্ধার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অবিলম্বে ট্রেন দুটি চালুর দাবি জানান।

ট্রেন দুটি চালুর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ না করলে কঠোর কর্মসূচি দেয়ারও হুমকি দেন তারা।