২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিজিবি মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ ও হতাহতের পর রাজশাহী মহানগরীতে বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে আসামি ধরতে গিয়ে জামায়াত-শিবিরের হামলার মুখে পড়ে পুলিশ। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচ জন নিহত হন।

এ হতাহতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।

মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনশৃংখলা রক্ষার্থে দুপুর ১২টার দিকে নগরীতে দুই প্লাটুন বিজিবি নামানো হয়। তারা নগরীতে সার্বক্ষণিক টহলে রয়েছে।

এদিকে পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে তাদের কাছে ফোর্স চাওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে রাজশাহী জেলা পুলিশ লাইন থেকে এক প্লাটুন ও মহানগর থেকে জলকামানসহ এক প্লাটুন দাঙ্গা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়েছে।

দুপুরে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির সমর্থকরা।

জুমার নামাজের আগে কাজলা এবং পরে নগরীর হেতেমখাঁ ছোট মসজিদের সামনে থেকে মিছিল বের করে।