ব্র্যাক ব্যাংকে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ
স্বাধীনতা দিবস উপলক্ষে তরুণ কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
বুধবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এর কর্মকর্তাদের মুক্তিযুদ্ধের গল্প শোনান অধ্যাপক মুনতাসীর মামুন ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য শমী কায়সার।
ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে একাত্তরের মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ, আলোচকদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের অভিজ্ঞতা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন ব্যাংকের কর্মকর্তারা।
পরে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত প্রতিকী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মকর্তারা।
এদিকে প্রধান কার্যালয়ের পাশাপাশি ওইদিন দেশব্যাপী এর সব এস.এম.ই টেরিটরি অফিসে একযোগে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
