নাটোরে এক ব্যক্তির লাশ উদ্ধার
নাটোর সদরের হাগুরিয়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি ব্রিজের ওপর লাশটি পাওয়া যায়।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলন্ত বাস বা ট্রাকের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
