২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে দুই হাজার বোতল ফেন্সিডিল

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি প্রাইভেটকারসহ দুই হাজারেরও বেশি বোতল ফেন্সিডিল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 09:53 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার ভোররাতে মাসুরগাঁওয়ের ফেরিঘাটের কাছে এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন শ্রীনগর থানার ওসি মো মিজানুর রহমান। 

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে একটি প্রাইভেটকার থেকে দুই হাজার ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চলক গাড়ি ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।