খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে খাগড়াছড়ির মানিকছড়িতে দুটি ট্রাক ও একটি পিকআপ ভাংচুর করেছে পিকেটাররা।
তিনি সাংবাদিকদের জানান, এ সময় হরতালকারীরা রাস্তায় গাছের গুড়ি ফেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে জেলা শহরের আদালত সড়কে হরতালের সমর্থনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
হরতালে শহরের বিভিন্ন স্থানে পিকেটারদের দেখা গেছে । দূরপাল্লার ও আভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, দোকানপাট খোলেনি।
এছাড়া জেলা আওয়ামী লীগ শহরে হরতালবিরোধী মিছিল করেছে।
বিএনপি কার্যালয় থেকে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে বুধবার সকাল থেকে দ্বিতীয় দফায় টানা ৩৬ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
বিরোধীদলের হরতালের আগের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়িতে আগুন দেয়া হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধের দাবিতে বিরোধীদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী গত নভেম্বর থেকেই সারা দেশে সহিংস কর্মকাণ্ড শুরু করে। তাদের কর্মসূচি থেকে ব্যাপকভাবে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জামায়াতের একক ও তাদের জোটের কর্মসূচিকে ঘিরে নভেম্বর থেকে গত ১৯ মার্চ পর্যন্ত সারা দেশে প্রায় ৪০০ যানবাহনে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে গণমাধ্যমে খবর এসেছে। ভাংচুর করা হয় প্রায় তিন হাজার গাড়ি।
