চট্টগ্রামে দেশ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
চট্টগ্রামে কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর চেরাগী পাহাড় এলাকায় দেশ টিভির আঞ্চলিক অফিসে আয়েজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা-সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, পঙ্কজ দস্তিদার, রইসুল হক বাহার, মঈনুদ্দিন কাদেরী শওকত, শামসুল হক হায়দরী ও মঞ্জুরুল আলম মঞ্জু অংশ নেন।
আরো উপস্থিত ছিলেন শহীদ জায়া বেগম মুশতারী শফি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা দেশ টিভির আঞ্চলিক অফিসে এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
