২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ১২ এপ্রিল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক স্তরের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ১২ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈধ প্রার্থীদের নামে ইতোমধ্যে ডাকযোগে পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছে।

তবে কোনো বৈধ প্রার্থী প্রবেশপত্র না পেলে আবেদনপত্রের সঙ্গে দেয়া ছবির অনুরূপ দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবিসহ আবেদন করে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে ১১ এপ্রিল ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

তিন জেলা বছাড়া দেশের ৬১টি জেলায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।