টেলিভিশন বিস্ফোরণ: আহত আরেক শিশুর মৃত্যু
রাজধানীর মিরপুরের এক বাসায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে আহত আরেক শিশুর মৃত্যু হয়েছে।
গত ২১ মার্চ ওই ঘটনার দিনই মারা যায় বৃষ্টির ভাই মারুফ হাসান (২)।
গত বুধবার রাত ২টার দিকে মিরপুর ১৩ নম্বর সার্কেলের সি ব্লকের একটি একতলা বাসায় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা বলছেন, টেলিভিশন বিস্ফোরিত হয়ে ওই বাসায় আগুন লাগে বলে তাদের ধারণা।
গৃহকর্তা মোতাহার আলী (৪০), তার স্ত্রী জ্যোৎসনা বেগম (৩২) এবং দুই ছেলে-মেয়ে মারুফ ও বৃষ্টিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার কয়েক ঘণ্টার মধ্যে মারুফ মারা য়ায়।
মোতাহার ও তার স্ত্রীর অবস্থাও ‘ভাল নয়’ বলে জানান কাফরুলের ওসি।
তিনি বলেন, “ঘরের প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। সবকিছু পরীক্ষা করে ফায়ার সার্ভিসের কর্মীদের মনে হয়েছে, টেলিভিশন দেখার সময় কোনো গোলোযোগের কারণে সেটি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে থাকতে পারে।”
মোতাহার আলী কাপড়ের ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জে।
