২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

ছাগলে ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে মৌলভীবাজারের রাজনগর চা বাগানে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে আরেক শ্রমিক।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 10:53 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

রাজনগর চা বাগানে বৃহস্পতিবার রাতে এ হামলায় নিহত কমলা পাশি (৪৫) ওই বাগানের বিশ্বনাথ পাশির ছেলে।

রাজমগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কমলা পাশির একটি ছাগল সোনাতলা এলাকায় বাগান-শ্রমিক দূর্বা পাশির একটি ক্ষেতে ঢুকে খাস খায়।

এ নিয়ে বৃহস্পতিবার রাত ১১টায় এ দুজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কমলা পাশিকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে দূর্বা পাশি। এতে ঘটনাস্থলেই কমলার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।

এ ঘটনায় রাজনগর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ দূর্বা পাশিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান রাজনগর থানার ওসি নাজিম উদ্দিন।