বাগেরহাটের চরে যুবকের লাশ
বাগেরহাটে কলাবাড়িয়া গুচ্ছগ্রামের কাছে ভৈরব নদের চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় উদ্ধার হওয়া গলিত লাশটির গলায় গামছা পেঁচানো ছিল। দুই পা ছিল বাঁধা, পরনে কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট।
লাশটি চার-পাঁচ দিনের পুরোনো বলে অনুমান করছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে।
লাশের পরিচয় এবং হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান মিজানুর।
