২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কোটি টাকার জাল জব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে বুধবার ভোলার তেঁতুলিয়া নদী থেকে দেড় লাখ মিটার জাল জব্দ করেছে কোস্টগার্ড।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে কোস্টগার্ড জানিয়েছে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট দীপাঙ্কর রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর‌্যন্ত তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এসব জাল জব্দ করা হয়।

জব্দ জালের মূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা বলেও জানান এই কর্মকর্তা।

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে মাছের অভয়াশ্রম ঘোষণা করে ওই দুই নদীতে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।