২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের মামলায় বিএনপির দু’শ আসামি

ব্রাহ্মণবাড়িয়ায় হরতালে বোমা বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের দু’শ নেতাকর্মীর বিরুদ্ধে দুইটি মামলা করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্রাহ্মণবাড়িয়া,/প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 12:09 PM

Updated : 25 Apr 2022, 06:30 PM

সদর থানায় বিস্ফোরক আইনে করা এ দুইটি মামলায় ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দু’শ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ওসি মো. আব্দুর রব বলেন, হরতাল চলাকালে মঙ্গলবার দুপুরে টিএরোডে বোমা হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এছাড়া শহরের পুনিয়াউট ও শেরপুরে পুলিশ-পিকেটার সংঘর্ষ এবং বোমা বিস্ফোরণ হয়। এসব ঘটনায় এ দুটি মামলা করা হয়েছে।

তিনি আরো জানান, সরাসরি পিকেটিং অথবা ককটেল বিস্ফোরণে জড়িতদেরকেই মামলায় আসামি করা হয়েছে।