২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে ৬ বন্দীর মুক্তি

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছয় বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

এরা হলেন- চয়ু মং মারমা (৩৮), কালু মিয়া (৪০), ফরিদুল আলম (৩৩), মদন নবী (৩৭), রহমত আলী (৩১) ও  বিপ্লব হোসেন (৩৩)।

বুধবার দুপুরে তাদের মুক্তি দেয়া হয় বলে ডেপুটি জেলার নূর মোহাম্মদ সোহেল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও মুক্তি দেয়ার জন্য ছয় জনের নামের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয় ছয় জনেরই মুক্তির আদেশ দেয়।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে মদন নবী পাঁচ বছরের এবং বাকিরা সবাই ১০ বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন।