২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শহরে হাতবোমার বিস্ফোরণ

বিরোধী জোটের ডাকা হরতালে সিলেট শহরের  কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 04:09 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

সোমবার রাত ৮টার দিকে জিন্দাবাজার এবং বন্দরবাজার এলাকায় একাধিক হাতবোমা বিস্ফোরিত হয়।

মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, হরতাল সমর্থকরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তবে কোনো হতহতের খবর পাওয়া যায়নি।

জিন্দাবাজারে হরতালের সমর্থনে বের করা জেলা ও মহানগর ছাত্রদলের মিছিলের পর ৫-৬ টি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

পরে বন্দরবাজার পয়েন্টে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।