২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাণিজ্যমেলায় পটকা বিস্ফোরণ

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্যমেলার বাইরে দুটি পটকা বিস্ফোরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

এসময় মেলায় আসা দর্শনার্থীরা আতঙ্কে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করলেও এতে কেউ হতাহত হয়নি।

রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর পলোগ্রাউন্ড মাঠে চলমান মেলার বাইরে একটি চায়ের দোকানে এ বিস্ফোরণ ঘটেবলে পুলিশ জানিয়েছে।

কোতয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেলাসংলগ্ন রেললাইন থেকে দুটি পটকা চায়ের দোকানের ওপর নিক্ষেপ করা হলে ওগুলো বিস্ফোরিত হয়।

এতে কেউ হতাহত হয়নি জানিয়ে তিনি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সরকারি ছুটির দিন হওয়ায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলায় রোববার বিপুলসংখ্যক দর্শনার্থী ভিড় করে।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার হরতালের আগের দিন আতঙ্ক তৈরি করতেই দুষ্কৃতিকারীরা পটকার বিস্ফোরণ ঘটিয়েছে বলে মনে করেন চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম।