২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলিন্ডার বিস্ফোরণে ট্রাকচালক নিহত

নরসিংদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হন চালকের সহকারী।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার নরসিংদী-ঘোড়াশাল সড়কের ভাগদী কদমতলী এলাকায় ওই বিস্ফোরণে নিহত শাহীন (৪০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গার আব্দুল ওয়াদুদ শেখের ছেলে।

আহত আলামিনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশ থানার ওসি শাহাদাত হোসেন বলেন, ঘোড়াশাল থেকে ছয়টি গ্যাস সিলিন্ডার নিয়ে আশুগঞ্জ সার কারখানায় যাওয়ার পথে ভাগদী কদমতলী এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই চালক শাহীন নিহত হন ও তার সহকারী আলামিন আহত হয়।

বিস্ফোরণে ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে।

এ ব্যাপারে মামলা হয়েছে, বলেন পুলিশ।