২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে নিহতের ভাইয়ের উপর হামলা 

সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়ায়াতে ইসলামীর সমর্থকদের হাতে নিহত শরিফুল ইসলামের ভাই শফিকুল ইসলামকে (১৮) মারধর করেছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2013, 12:32 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

শনিবার দুপুরে এ হামলায় শফিকুল ইসলামের সঙ্গে মফিজুল হক (৩৫) নামের একজনও আহত হন বলে পুলিশ জানিয়েছে।

তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।   

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান বলেন, শফিকুল বাড়ির পাশে চর ছাপড়হাটী ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গরুর জন্য ঘাস কাটছিলেন।

এ সময় রাজ্জাক আলী ও শাহ আলমসহ ৮/১০ জন যুবক তার কাছে গিয়ে ভাইয়ের হত্যা মামলাটি তুলে নিতে বলে।

এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তারা তাকে মারপিট করতে থাকে। এ সময় মাঠে থাকা লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের উপরও হামলা চালায়।

এতে ছুরিকাহত হন মফিজুল।

হামলাকারীরা শরিফুল ইসলাম হত্যা মামলার এক আসামির আত্মীয় বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।

গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পর সুন্দরগঞ্জে জামায়াত-শিবির উপজেলার বিভিন্ন স্থানে তান্ডব চালায়।

এ সময় তারা বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামালা চালায়ে চার পুলিশকে পিটিয়ে হত্যা করে।

পরদিন (১ মার্চ) সকালে উপজেলার গংসারহাট বাজারে পান সিগারেট দোকানি সুন্দরগঞ্জের শান্তিরাম ইউনিয়নের পরান গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যা করে শিবিরকর্মীরা। এরপর তারা তার চোখ উপরে ফেলে এবং জিহ্বা কেটে নেয়।

এ ঘটনায় নিহতের মামা হোসেন আলী বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেছেন।