২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বিএনপির হরতাল বৃহস্পতিবার

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মুক্তির দাবিতে কুড়িগ্রামে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডেকেছে দলটি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার দুপুরে দলের জেলা কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, কুড়িগ্রামের সন্তান রুহুল কবির রিজভীর প্রতি সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল পালিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, আব্দুল আজিজ, সহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, পৌর মেয়র নুর ইসলাম নুরু প্রমুখ।

এরপর হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।