২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কেটে যুবকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 07:47 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছোট দেওয়া এলাকা থেকে  তার লাশ উদ্ধার করা হয় বলে গাজীপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. দাদন মিয়া জানান।

নিহতের বিস্তারিত পরিচয়  জানাতে পারেনি পুলিশ। তার গায়ে ক্রিম রঙের শার্ট ও হালকা খয়েরি রঙের প্যান্ট ছিল।

সকালে কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা দাদন মিয়া বলেন, মৃতদেহের পাশে একটি হেডফোন পাওয়া গেছে।

“হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাটার সময় তিনি ট্রেনে কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।”