২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছেলেকে না পেয়ে বাবাকে খুন

পাবনার কুঠিপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

মঙ্গলবার সন্ধ্যায় সুমন নামের এক ব্যক্তিকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার বাবা মোস্তফাকে (৫৫) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।  

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে মোস্তফার ছেলে সুমনকে খুঁজতে যায় ৫-৭ জনের একদল দূর্বৃত্ত।

তাকে না পেয়ে গালিগালাজ করলে সুমনের বাবা মোস্তফা বাড়ীর বাইরে এলে দূর্বৃত্তরা তাকে কিলঘুষি ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।