সিলেটে গাড়ি ভাংচুর, বোমা বিষ্ফোরণ
সিলেট নগরীতে সোমবার সন্ধ্যায় গাড়ি ভাংচুর ও হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থনকারীরা।
মহানগর পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, সন্ধ্যা ৭টায় নগরীর পিরোজপুর এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি ভাংচুরের পর তাতে আগুণ দেয়ার চেষ্টা করে।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় জিন্দাবাজারে হরতালের সমর্থনে মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল।
তিনি বলেন, এ সময় তারা ১০-১২টি হাত বোমার বিষ্ফোরণ ঘটায়।
পরে পুলিশ গিয়ে তাদের ছাত্রভঙ্গ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় জিন্দাবাজার এলাকায় আতঙ্ক দেখা দেয়। মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। দোকানপাট বন্ধ করে দেয়।
দলের নয়াপল্টনের কার্যালয়ের সামনে সভায় বোমা বিস্ফোরণের পর মঙ্গলবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি।
