২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেঞ্চুগঞ্জ সার কারখানার ২ ইউনিটে উৎপাদন বন্ধ

গ্যাস লাইনে ছিদ্র হওয়ায় ফেঞ্চুগঞ্জ সারকারখানার একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে সোমবার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2013, 12:25 PM

Updated : 25 Apr 2022, 06:28 PM

এছাড়া বার্ষিক মেরামত কাজের জন্য আরেকটি ইউনিট আগে থেকেই বন্ধ ছিল।

এ কারণে তিনটির মধ্যে দুইটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রসময় চক্রবর্তী বলেন, বেলা ৩টার দিকে হঠাৎ কারখানার একটি ইউনিটের পাইপ লাইনে বিকট শব্দ হয়ে এ জায়গায় ছিত্র হয়ে যায়। এরপর সেখান থেকে গ্যাস বের হতে থাকলে কর্মকর্তারা গ্যাস সরবরাহ বন্ধ করে দেন।

শিগরিই মেরামত করে এই ইউনিটটি চালু করা হবে বলেও জানিয়ে প্রকৌশলী রসময় বলেন, দীর্ঘদিনের পুরাতন লাইন ও যন্ত্রপাতির কারণে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।