কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মারা গেছেন
রোগভোগের পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এম তৈয়বুর রহমান মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান।
আয়শা আক্তার বলেন, তৈয়বুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন।
রাজধানীর আনওয়ার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সিলেটে ফেরার পথে মাধবপুর এলাকায় তার মৃত্যু হয়, বলেন লিপি।
