২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ‘ডাকাতের’ গুলিতে তরুণী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাড়িতে ঢুকে ডাকাতির সময় এক তরুণীকে গুলি করে হত্যা করেছে ডাকাতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 06:55 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

পুলিশ জানায়, রোববার ভোরে উপজেলার টেরিয়াইল বাজারের কাছে আবদুল মালেক বাবুর্চির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রেহানা আক্তার (২৭) মালেক বাবুর্চীর মেয়ে।

সীতাকুণ্ড থানার এসআই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সোয়া ৪টার দিকে মুখোশ পরা এক দল লোক মালেকের বাড়িতে হানা দেয়।

“তারা দরজা ভেঙে ঘরে ঢুকলে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। এ সময় ডাকাতরা এলোপাতাড়ি গুলি শুরু করলে ঘটনাস্থলেই মারা যান রেহানা।”

রেহানার ছোট বোন নাসরিন আক্তারকে হাতে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহ আলম জানান, ডাকাতরা ওই বাড়ি থেকে চারটি মোবাইল ফোন, দেড় ভরি সোনার গয়না ও নগদ টাকা নিয়ে গেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।