২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ৮ জামায়াতকর্মী গ্রেপ্তার, ইমামকে অব্যহতি

জামায়াত-শিবিরের সহিংসতা ও ভাংচুরের ঘটনায় শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বামনডাঙ্গা ফাঁড়ির চার পুলিশ সদস্য হত্যা, থানা ভাংচুর, মন্দির ও বাসাবাড়িতে হামলা, লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় ২০টি মামলা হয়।

ওইসব মামলার আসামি হিসেবে এদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় উপজেলার ধুবনী বাজার জামে মসজিদের ইমাম আইয়ুব আলীকে অব্যাহতি দিয়েছেন এলাকাবাসী।  

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজার রহমান সরকার বলেন, অব্যহতি পাওয়া আইয়ুব আলী সুন্দরগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমির ছিলেন।