২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় র‌্যাবের পোশাকে ডাকাতি

খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি বাজারে র‌্যাবের পোশাকে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শুক্রবার মধ্যরাতে শাহপুর বাজারে এ ডাকাতি হয় বলে স্থানীয়রা জানান।

নৈশ প্রহরীরা জানান, রাত ২টায় রঘুনাথপুর ক্যাম্পের টহল পুলিশ চলে যাওয়ার পর তারা বটতলা এলাকায় পাহারা দিচ্ছিলেন।

এই সময় র‌্যাবের পোশাক পরা ১৫/২০ জন সশস্ত্র লোক আসে।

তার এসে প্রহরীদের কাছে কী রকম ডিউটি হচ্ছে, পুলিশ কখন গেছে, আবার কখন আসবে-এসব জানতে চায়।

এরপর বাজারের ১৩ জন নৈশপ্রহরীকে একটি গুদামে ডেকে নিয়ে আটকে রাখে এবং তাদের মুখে স্কচটেপ লাগিয়ে দেয়।

ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান বলেন, কালো পোশাক পরে ডাকাতরা বাজারের বিভিন্ন দোকান থেকে সোনা, রূপা এবং দুই লক্ষাধিক নগদ টাকা লুট করেছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।