২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৩২ দোকান ভস্মীভূত

কুমিল্লা নগরীর চকবাজারে শুক্রবার রাতে ৩২টি দোকান পুড়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জালালউদ্দিন বলেন, বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কুমিল্লা ইপিজেডের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।

তিনি বলেন, মালপত্রসহ ২৬টি দোকান সম্পূর্ণ এবং ছয়টি আংশিক পুড়ে গেছে।

এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি দাবি করেন।