সাঁথিয়ায় ২ জামায়াত নেতা গ্রেপ্তার
ভাংচুর, সরকারি কাজে বাধা দেয়া ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে পাবনার সাঁথিয়ায় এক জামায়াত নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সাঁথিয়া থানা পুলিশ উপজেলার সাবেক নায়েবে আমীর অধ্যাপক আকমল হোসেন ও ধোপাদহ ইউনিয়ন শাখার আমীর আ. হামিদকে সাঁথিয়া বাজার থেকে গ্রেপ্তার করে।
সাঁথিয়া থানার ওসি আ. হাই সরকার জানান, নাশকতা মূলক কাজে জড়িত, বাড়িঘর ভাংচুর, সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর হামলা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
