২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিয়মের ৪১ অডিট প্রতিবেদন সংসদে

কয়েকটি মন্ত্রণালয়ের অনিয়ম ও দুর্নীতির ৪১টি অডিট প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার সংসদে উপস্থাপিত এসব অডিট করেছে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।

২০০৮-০৯ ও ২০০৯-১০ অর্থবছরের এসব অডিট প্রতিবেদনে প্রতিবেদনে প্রায় ৫ হাজার কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনগুলোর মধ্যে বাণিজ্যিক অডিট অধিদপ্তর, স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তর, পূর্ত অডিট অধিদপ্তর, ডাক, তার ও দূরালাপনী অডিট অধিদপ্তর, প্রতিরক্ষা অডিট অধিদপ্তর, বৈদেশিক সাহায্যপুষ্ট অডিট অধিদপ্তর, দুতাবাস অডিট অধিদপ্তর, রেলওয়ে অডিট অধিদপ্তর ও বন অধিদপ্তরের প্রতিবেদন রয়েছে।

উপস্থাপিত প্রতিটি প্রতিবেদনেই বিশাল অংকের অনিয়ম-দুর্নীতি ধরা পড়েছে।

আইন অমান্য, ক্ষমতার অপব্যবহার, কর্মকর্তাদের উদাসীনতা, দুর্বল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিধিবহির্ভূতভাবে সুযোগ গ্রহণ ইত্যাদির মাধ্যমে সরকারি এসব দপ্তর এসব অনিয়ম করেছে।