২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে যুবককে গুলি করে হত্যা

গোপালগঞ্জের সদর উপজেলা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 09:37 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

মঙ্গলবার সকালে সিঙ্গারকুল বিলে একটি ক্ষেতে মো. শফিক মুন্সি (২৮) লাশটি পাওয়া যায়। শফিক মুন্সি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের  মো. শহিদ মুন্সির ছেলে।

গোপালগঞ্জ সদর থানার এসআই আব্দুস সোবহান বলেন, স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে পিস্তলের ৬টি গুলির খোসা পাওয়া যায়।

লাশের পিঠ, বুক ও পেটে ৬টি গুলির চিহ্ন রয়েছে বলেও তিনি জানান।