২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে শিশু নিহত

বন্দর নগরীর চান্দগাঁওয়ে বসতঘরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 11:29 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

নিহত মো. মিজানুর রহমান (৮) বাঁশখালী উপজেলার বদিউল আলমের ছেলে।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে চান্দগাঁও থানার কুয়াইশ এলাকায় রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ঘরের ভিতর আটকে পড়ে মিজানের মৃত্যু হয় বলে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, “রান্নার চুলা থেকে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে আসতে পারলেও মিজান আটকা পড়ে যায়।”

আগুন নিয়ন্ত্রণে আসার পর মিজানের লাশ পাওয়া যায় বলে লিটন জানান।

আগুনে আনুমানিক দুই লাখ টাকার মালামাল পুড়ে যায় বলেও তিনি জানান।