২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীর পর্নোচিত্র প্রচার, একজন গ্রেপ্তার   

বরিশাল সদরে স্কুলছাত্রীর পর্নোচিত্র ছড়ানোর অভিযোগে এক মধ্যবয়সী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2013, 10:47 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

সোমবার নয়ানী গ্রামের তুলাতুলার হাট থেকে গ্রেপ্তার মো. বাবুল হাওলাদার (৪০) স্থানীয় হামেদ সিকদারের ছেলে।

এ নিয়ে এ ঘটনায় করা মামলায় চার জনকে গ্রেপ্তার করা হল বলে পুলিশ জানিয়েছে।

বন্দর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বাবুলের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন সেটে পর্নোচিত্র পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মামলার প্রধান আসামি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র জুলহাস খান (২০) এবং দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।  

গত ৩০ ডিসেম্বর উপজেলার চরকাউয়া নয়ানী আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীর পর্নোচিত্র গ্রামে ছড়িয়ে দেয়া হয়।

দুদিন পর (১ জানুয়ারি) ওই ছাত্রীর মা বাদী হয়ে নগরীর বন্দর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।