জয়পুরহাটে আ’লীগ ও হিন্দু স্থাপনায় হামলা
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় বৃহস্পতিবার ও শুক্রবার আওয়ামী লীগ সমর্থক ও হিন্দুদের স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে জামায়াত-শিবির সমর্থকরা।
এতে দুইটি বসতবাড়ি ও অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সদর থানার ওসি আব্দুর রশিদ ও পাঁচবিবি থানার ওসি আহসানুল হক বলেন, পুলিশ, বিজিবি ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি সামছুল আলম দুদু বলেন, জামায়াত-শিবিরের কর্মী-সমর্থকরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সদরের আমদই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহানুর আলম সাবু’র বাড়ি এবং পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ কুমারের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়।
তিনি বলেন, এছাড়া মাধাইনগর হাট, রাংতামোড়, চৌমুহনীবাজার, কেন্দুল গ্রামসহ আশপাশের কয়েকটি এলাকার হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অন্তত ২০টি দোকানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে তারা।
