২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের নিলাম শাখায় আগুন, পুড়েছে গাড়ি

চট্টগ্রাম বন্দরের শুল্ক ভবনের নিলাম শাখায় আগুনে সাতটি পরিত্যক্ত গাড়ি পুড়ে গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2013, 06:23 AM

Updated : 23 Aug 2022, 10:17 AM

বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের চার নম্বর গেইটের কাছে আগুন লেগেছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে জ্বলন্ত সিগারেটের টুকরা থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুনে নিলামের জন্য রাখা সাতটি পরিত্যক্ত গাড়ি পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।