আবাসিক হোটেলে জাসদ নেতার লাশ
নাটোরে একটি আবাসিক হোটেল থেকে জাসদের এক কেন্দ্রীয় নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের নীচাবাজারে ‘নাটোর বোর্ডিং’ থেকে দলটির কেন্দ্রীয় শ্রম বিয়য়ক সম্পাদক ও শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারেকের (৬২) লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বারেক দলীয় কাজে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করছিলেন। মঙ্গলবার তিনি ওই হোটেলটিতে উঠেছিলেন।
বুধবার সকালে হোটেল কর্মচারীরা খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মৃত্যুর আগে আব্দুল বারেক বমি করেন এবং তার নাক দিয়ে রক্ত ঝরছিল বলে হোটেল কর্মচারীর বরাত দিয়ে পুলিশ জানায়।
নাটার থানার ওসি মো. আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক করণে জানা যাবে।
নিহত বারেক (৬২) কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার মৃত সিপার আলীর ছেলে। তার মৃতদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।
