২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের চারদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

শেরপুরের শ্রীবরদীতে অপহরণের চার দিনেও উদ্ধার করা যায়নি দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

গত রোববার সকালে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর ৪/৫ জন দুবৃত্ত তাকে তুলে নিয়ে যায় বলে থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা।

শ্রীবরদী থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মুন্সিপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৩৫), কুড়িপাড়া গ্রামের নজরুল ইসলাম (৩০) ও ছনকান্দা গ্রামের উসমান আলী (৩৮)।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার কিংবা অপহরণের রহস্য উদঘাটন করতে পারেনি।

ওসি জানান, মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।