২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা

চাঁপাইনবাবগঞ্জ শহর এবং শিবগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 02:31 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার বিকালের এ হামলায় শিবগঞ্জ থানার ওসিসহ অন্তত ১৪ পুলিশ সদস্য আহত হন।

শিবগঞ্জে তারা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে বলেও পুলিশ জানিয়েছে।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক নুরে আলম বলেন, জামায়াত নেতা সাঈদীর মুক্তির দাবিতে এবং বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করা হয়েছে।

এ সময় শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দীনসহ ১২ পুলিশ সদস্য আহত হন।

নুরে আলম আরো বলেন, এ সময় জামায়াত-শিবির কর্মীরা আওয়ামী লীগের শিবগঞ্জ অফিসে অগ্নিসংযোগ করেছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সদর থানার ওসি গোলাম মরতুজা বলেন, জেলা শহরে জামায়াত-শিবিরকর্মীদের একটি মিছিল ক্লাব সুপার মার্কেটের সামনে পৌঁছলে তারা পুলিশের উপর ইটপাটকেল সিক্ষেপ করে।

এতে সদর থানার দুই পুলিশ সদস্য আহত হন, বলেন ওসি।