১০ কেজি হেরোইনসহ দুই পাকিস্তানি আটক
১০ কেজি হেরোইনসহ দুই পাকিস্তানি হজরত শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েছেন।
আল্লা বক্স (৩৮) ও মো. হারুন (৫৫) নামে ওই দুই ব্যক্তিকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) আটক করেছে।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর ১টার দিকে ওই দুজন পাকিস্তান এয়ার লাইনসে করে বিমানবন্দর নামেন।
বের হওয়ার সময় এপিবিএন ব্যাগ তল্লাশি চালিয়ে হেরোইন পায়।
আলমগীর বলেন, “এপিবিএন কর্মকর্তারা আটকালে দুই পাকিস্তানি ঘুষ দিয়ে পার পেতে চেয়েছিল।”
তিনি বলেন, ব্যাগের ভেতরে সাতটি প্যাকেটের মধ্যে ১০ কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
আটক হেরোইনের বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে এপিবিএন কর্মকর্তা জানান।
গ্রেপ্তার বিদেশিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।
