জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে শুক্রবার
দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে জামায়াতে ইসলামী হরতাল ডাকার পর বৃহস্পতিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একদিন পেছানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বৃহস্পতিবার অনার্স দ্বিতীয় বর্ষ-২০১১ ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পরীক্ষা হওয়ার কথা ছিল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো.বদরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষাগুলো পরের দিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় হবে।
সাঈদীর যুদ্ধাপরাধের মামলার রায় হবে বৃহস্পতিবার। এদিনই সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।
