২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে দুই দুর্ঘটনায় নিহত ৩

লক্ষ্মীপুরে বুধবার দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

ঢাকা-রায়পুর সড়কের বটতলী এলাকায় এবং লক্ষ্মীপুর-রায়পুর সড়কের মহাদেবপুরে এ দুটি দুঘর্টনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর মান্দারী বাজারে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ১০/১২টি গাড়ি ভাংচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাইওয়ে পুলিশের এসআই মো. ফরিদ উদ্দিন জানান, সদর উপজেলার বটতলী মিয়া বাড়ির সামনে সকাল সাড়ে ১০টায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

এরা হলেন সদরের দিঘলী গ্রামের নাছির উদ্দিনের ছেলে আবদুর রহিম ও সিদ্দিক উল্লার ছেলে নিজাম উদ্দিন।

এ সময় আহত মো. রফিক (৩৩) ও ছালেহা খাতুনকে (৫৫) লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এতে সিএনজি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দু’টি গাড়ীর চালক পলাতক রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ভোর রাতে লক্ষ্মীপুর-রায়পুর মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় রিকশা আরোহী আবদুল মোত্তালেব (৬০) নিহত হন।

আহত হন রিকশাচালকসহ দু’জন।