ইবির বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষা শুক্রবার
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০১২-১৩ সালের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবারে পরিবর্তে শুক্রবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি বুধবার এক জরুরি সভার পর এ তথ্য জানায়।
ভর্তি কমিটির সভাপতি আব্দুল হাকিম সরকার বলেন, হরতালের কারণে বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষা শুক্রবার নেয়া হবে। তবে পরীক্ষা সময় এবং অন্োন্য পরীক্ষার সূচি অপরিবর্তিত আছে।
