২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির দায়ে ২ সহোদরের যাবজ্জীবন

পাবনায় একটি দুর্নীতির মামলায় দুই সহদোরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:16 AM

এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস করে কারাভোগ করতে হবে।

বুধবার পাবনার বিশেষ জেলা জজ আদালতের বিচারক অমুল্য কুমার সরকার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান করণিক আব্দুল মালেক ও তার ছোট ভাই তারাশ উপজেলার নাদো সৈয়দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ।

আদালতের সরকারি কৌঁসুলি আব্দুস সামাদ খান রতন বলেন, আব্দুল মালেক ১৯৯৩ সালের ১১ ফেব্রুয়ারি তার ছোট ভাই আব্দুল মজিদকে ভুয়া নিয়োগপত্র দিয়ে তারাশের নাদো সৈয়দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এছাড়া এলপিসি, সার্ভিস বুক, সরকারি কর্মচারী খতিয়ান বই, বদলি আদেশ তৈরি করে মজিদ শিক্ষকতা করতে থাকেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জ দুর্র্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক মো. আবু হাসান বাদী হয়ে দু ’ভাইকে আসামি করে মামলা করেন।