২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2013, 12:25 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

গত শুক্রবার জুমার নামাজের পর সমমনা কয়েকটি ইসলামী সংগঠনের কর্মীরা মিছিল নিয়ে শহীদ মিনারে গিয়ে আগুন ধরিয়ে দেয়।এ সময় তারা আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়।

এ তাণ্ডবের চিত্র ধারণ ও সংবাদ সংগ্রহ করতে গেলে মিছিলকারীরা সাংবাদিকদের উপর চড়াও হয়।তারা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর এবং মোটরসাইকেলে অগ্নি-সংযোগ করে।

অবস্থান চলাকালে সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সারাদেশে সাংবাদিকরা নির্যাতিত হচ্ছেন।এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা চরম হুমকির মুখে রয়েছে।

তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

ইমজা’র সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের পরিচালনায় বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি আহমেদ নুর, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, মোহনা টেলিভিশনের পরিচালক মোমিন চৌধুরী, ইমজার সভাপতি আল-আজাদ প্রমুখ।